ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এই দম্পতি।
সব ঠিক থাকলে চলতি মাসেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। এই সময়টা পরীমণি তার ‘জীবনের সেরা সময়’ বলে উল্লেখ করেছেন।
ইতিমধ্যে স্বামী-রাজের সঙ্গে নতুন অতিথির জন্য করেছেন কেনাকাটা। এরই মধ্যেই সেসবের একঝলক মঙ্গলবার ফেসবুকে প্রকাশ করেন পরী।
এবার সেই কেনাকাটা করতে যাওয়ার ছবিও প্রকাশ করলেন তিনি। বুধবার (০৩ আগস্ট) রাতে আরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী।
সেখানে দেখা যাচ্ছে, কোনো এক শপিংমলের বেবি জোনে তাদের অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেলসহ আনুষাঙ্গিক জিনিসপত্র কিনছেন রাজ-পরী।
সেই ছবিগুলোই বুধবার রাতে পোস্ট করে পরী লেখেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়… আর একটু শপিং।’
তবে পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি।
এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে কেউ লিখেছেন, মেয়ে হবে পরীর, আবার কেউ বলেছেন ছেলে।
উল্লেখ্য, ২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে প্রেম হয় পরীর। এরপর একই বছর অক্টোবরে বিয়ে করেন তারা। চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এ নায়িকা। একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবরও।
