Home আলোচিত কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই ভালো লাগে: মিশা সওদাগর

কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই ভালো লাগে: মিশা সওদাগর

0
93

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। আট শতাধিক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও বেশ মনোযোগী তিনি। নিজের বাসায় শিশুদের কোরআন তেলাওয়াতের আয়োজন করেছেন এ অভিনেতা।

বুধবার (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘এখানে পবিত্র কোরআন শরীফ পাঠ হচ্ছে। আল্লাহর বাণী পাঠ হচ্ছে। আমি প্রায়ই আমার বাসায় বাচ্চাদের কোরআন তেলাওয়াতের আয়োজন করি। বাচ্চারা যখন কোরআন পাঠ করে, আমার কাছে খুবই ভালো লাগে।’

আজকের এই আয়োজন প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘সৎ উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, ভেদাভেদ না করি। মূল বিষয় হচ্ছে, ধর্ম নিয়ে যাতে বাড়াবাড়ি না করি। অন্য কোনো ধর্মকে খাটো না করি। নিজের ধর্ম সম্মানের সঙ্গে পালন করি।

সর্বোপরি, আমাদের দেশের সবাই যেন মিলেমিশে চলতে পারি। এতেই আমাদের মঙ্গল। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here