Home বিনোদন আবারও জুটি বেঁধে আসছেন সিয়াম-পরীমণি

আবারও জুটি বেঁধে আসছেন সিয়াম-পরীমণি

0
85

দীর্ঘদিন পর হলমুখি হয়েছে দর্শক। প্রেক্ষাগৃহে দর্শকের জোয়ার দেখে প্রযোজকরা সিনেমা মুক্তি দেয়ার সাহস পাচ্ছে। অনেকেই আটকে থাকা সিনেমাগুলো মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

এই ধারাবাহিকতায় মুক্তির জন্য ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডে জমা পরেছে সিয়াম ও পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমার নির্মাতা আবু রায়হান জুয়েল।

মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এটি নির্মান করা হয়েছে। এই সিনেমার জন্য একটি গানও লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল।

২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এছাড়াও ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক শিশুশিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here