Home বিনোদন আমাদের ভালোবাসা ক্রমাগত বেড়ে চলেছে: রাজ

আমাদের ভালোবাসা ক্রমাগত বেড়ে চলেছে: রাজ

0
77

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি পরীমনি ও শরীফুল রাজ। একসঙ্গে পর্দায় অভিনয় করেছেন কেবল একটি সিনেমায়। কিন্তু প্রেম-বিয়ে-দাম্পত্য নিয়ে দর্শকের মধ্যমণি এখন এই জুটি।

নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সামনে একে অন্যের প্রতি ভালোবাসার প্রকাশ যেন মুগ্ধ করেছে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।

এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। আয়োজনের সঙ্গে অনাগত সন্তানের আগমনের প্রহর গুনছেন তারা। কিছুদিনের মধ্যেই তাদের ঘর আলো করবে নতুন অতিথি।

প্রথমবারের মতো বাবা-মা হতে যাওয়ার এই শুভক্ষণে পরীর প্রতি আরও একবার মুগ্ধতা ও ভালোবাসার প্রকাশ করলেন রাজ।

দুজনের একটি ছবি পোস্ট করে বুধবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে পরীমনির উদ্দেশে রাজ লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন পাল্টে গেছে। তোমাকে বিয়ে করার পর থেকে আমাদের জীবনের সবচেয়ে দারুণ অধ্যায়টি শুরু করেছি, যেখানে আমাদের ভালোবাসা ক্রমাগত গভীর হয়েছে ও বেড়ে চলেছে।’

রাজ আরও যোগ করেন, ‘আমার ভালোবাসা তোমাকে আমি ভালোবাসি। আমার জীবনে তোমার ভালোবাসা ও উপস্থিতির জন্য ও আমার জীবনকে সুখময় করার জন্য তোমাকে ধন্যবাদ।’

রাজের সেই পোস্টের মন্তব্যে পরীমনিও প্রকাশ করেছেন তার ভালোবাসা। পৃথিবীর প্রাচীনতম মধুর ছোট্ট তিন শব্দে অভিনেত্রী লিখলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, মাত্র ৭ দিনের প্রেম করে ২০২১ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন শরীফুল রাজ ও পরীমনি। ২০২২ সালের জানুয়ারিতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here