শিগগিরই সুখবর পাচ্ছেন পরীমণির ভক্তরা

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ। গত বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ বছরের শুরুতে মা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন পরীমণি। আর কয়েকদিনের অপেক্ষা নায়িকার কোল আলো করে আসবে নতুন অতিথি।

প্রথমবার মা হওয়ার আনন্দে ভাসছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অনাগত সন্তানের নাম ঠিক করে রেখেছেন রাজ-পরী। ছেলে হলে রাজ্য আর মেয়ে হলে রানী নাম রাখবেন। অনাগত সন্তানকে ঘিরেই রাজ-পরীর যত পরিকল্পনা।

এরই একঝলক মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন পরীমণি। এদিন দুপুরে ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল রাজ-পরীর সামনে সাজানো অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেল, ফিডার, বেবি লোশনসহ নানা রকমের প্রসাধনী।

ছবি-ভিডিও পোস্ট করে পরীমনি লেখেন, ‘তার আসার আয়োজন।’ সেই সঙ্গে রাজের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

পরীর সেই পোস্টে তাকে, অনাগত সন্তানের জন্য শুভ কামনা-দোয়া আর ভালোবাসায় সিক্ত করছেন নেটিজেনরা।

ছবিতে সন্তানের জামাকাপড় দেখে কেউ আবার অনুমান করছেন, মেয়েসন্তান আসবে রাজ-পরীর ঘরে। তবে তাদের ঘরে ছেলে না মেয়েসন্তান আসবে তা নিয়ে মিডিয়ায় কখনও মুখ খোলেননি এই তারকা দম্পতি ।

নতুন অতিথি পৃথিবীর মুখ দেখবেন কবে নাগাদ; এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি রাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা মনে হয় আর কিছুদিনের মধ্যে নিজেরাই সেই সুখবর দেব। এই মুহূর্তে আমরা ঠিকঠাক-সুন্দর সময় কাটাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *