লালমনিরহাটে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলার চরাঞ্চলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে ঐ উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার পাকারমাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে সদর উপজেলার পাকারমাথা এলাকায় তিস্তা নদীর বালু চরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেলোয়ার কামিজ পড়া ওই নারী গলায় ওড়না ও রশি পেঁচানো দেখে তাকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *