Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে বাস চাপায় অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত

কালিয়াকৈরে বাস চাপায় অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত

0
109

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে রিক্সার চালকসহ পাঁচ জন নিহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে পুরাতন ঢাকা-টাঙ্গাইল সড়কের উপজেলার মাকিশবাথান বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ভূত্রাপুর থানার শেখবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (৩২), বরগুনা সদর থানার আঙ্গারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু(৪৫), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম(৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোরের মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১১ টার দিকে কালিয়াকৈর থেকে একটি অটোরিক্সায় পাঁচজন যাত্রী নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এসময় অটোরিক্সাটি উপজেলার মাকিষবাথান বটতলা এলাকায় পৌঁছালে চন্দ্রা থেকে কালিয়াকৈর গামী একটি যাত্রীবাহী বাস ওই অটোরিক্সাটিকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই অটোরিক্সার চালকসহ তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় দুজন। পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।অপর জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শেখ ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই যাত্রীবাহী বাসটিকে আটক করা হলেও ঘাতক বাস চালক ও সহকারী হেল্পার পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস আটক করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here