Home দেশের খবর ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি, রংপুরে ৬ পুলিশ কারাগারে

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি, রংপুরে ৬ পুলিশ কারাগারে

0
73

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দাখিল করে পুলিশের এসআই ও কনস্টেবলে চাকরি নেয়ায় ঘটনায় দুই মামলায় সাবেক ৬ পুলিশের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে রংপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

 

জানা গেছে, আসামি মাহবুব আলম পিতা আশিকুর রহমান ঠিকানা খারুয়া বান্ধা সদর উপজেলা জেলা রংপুর, নুরন্নবী মিয়া পিতা খলিলুর রহমান ঠিকানা প্রথমডাঙ্গা উপজেলা পীরগঞ্জ জেলা রংপুর মোস্তাফিজার রহমান পিতা জিল্লুর রহমান ঠিকানা মহিষপুর হাজিপাড়া উপজেলা সদর জেলা রংপুর মনোয়ার হোসেন পিতা নবিউর রহমান ঠিকানা সৈয়দপুর নেকিরহাট উপজেলা তারাগঞ্জ জেলা রংপুর মাহবুব আলম পিতা মোশারফ হোসেন ঠিকানা পালিচড়া বালুয়াপাড়া উপজেলা সদর জেলা রংপুর ও শফিউজ্জামান পিতা আজহারুল ইসলাম ঠিকানা খারুয়া বান্ধা সদর উপজেলা রংপুর।

 

এই ৬ ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে ভর্তি হয়। পরবর্তীকালে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তদন্ত করে দেখা যায় সার্টিফিকেটগুলো জাল।

 

এ বিষয়ে প্রতিবেদন দেবার পর রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে ২০১৯ সালে কোতোয়ালি থানায় ৬ আসামীর বিরুদ্ধে ও প্রতারণা ও জ্বালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ৬ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

৬ আসামি রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here