Home আলোচিত সব অভিমান ভুলে ফের এক হলেন আসিফ-ন্যানসি!

সব অভিমান ভুলে ফের এক হলেন আসিফ-ন্যানসি!

0
74

কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে নাজমুন মুনিরা ন্যানসির মধ্যে দ্বন্দ্ব ছিল। যদিও দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যানসির গানের রয়্যালটি নিয়ে। এর সূত্রপাত ২০১৮ সালের মাঝামাঝির দিকে।

এরপর থেকেই আসিফ-ন্যানসি’র মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে আসিফের বিরুদ্ধে মামলাও করেছিলেন ন্যানসি। অবশেষে বুঝি সেই দ্বন্দ্বের অবসান হলো। এমনটাই জানা গেছে, আসিফের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

৩০ জুলাই (শনিবার) সকালে নিজের ফেসবুক ফেজে ন্যানসির সঙ্গে ছবিসহ একটি পোস্ট করেন আসিফ। সেখানে আসিফ লিখেছেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি… খুব ভালো লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিলো। ন্যানসি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

ন্যানসিকে দেশের সম্পদ উল্লেখ করে আসিফ লিখেছেন, ‘নাজমুন মুনিরা ন্যানসির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।’

সবশেষ আসিফ লিখেছেন, ‘ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালোলাগা, আমিও সেই দলের বাইরে নই। ভালবাসা অবিরাম…’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here