Home বিনোদন পুনরায় জন্ম হলে আবারও নায়িকা হয়ে জন্মাতে চাই: নূতন

পুনরায় জন্ম হলে আবারও নায়িকা হয়ে জন্মাতে চাই: নূতন

0
80

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। সবশেষ শিল্পী সমিতির নির্বাচনে দেখা গেছে তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত না হলেও নিজেকে নায়িকাই মনে করছেন তিনি। এমনকি পুনরায় জন্ম হলে আবারও নায়িকা হয়ে জন্মাতে চান তিনি।

বুধবার (২৭ জুলাই) ফেসবুকে রুপা নাখ নামে এক ভক্তের লেখা শেয়ার করে নূতন লিখেছেন, ‘পুনরায় জন্ম হলে আবারো নায়িকা হয়ে জন্মাতে চাই।’

এর আগে গত ২১ মে নূতন ফেসবুকে লিখেছিলেন, ‘আমি যে বয়সেরই হই না কেন, মনে মনে আমি নিজেকে সবসময় নায়িকা ভাবি (বয়স আমার কাছে একটা নম্বর মাত্র)। আমি নায়িকা ছিলাম, আছি, থাকব। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরব।’

তিনি আরও লেখেন, ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, রত্না নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো, নায়িকাই থাকবা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here