রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ডাকাত গুজব ছড়িয়ে র্যাবের উপর হামলার মূলহোতা মো. শাকিল (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাবের উপর হামলা চালিয়ে নিজেকে রক্ষা করতে ভারতে পালিয়ে ছিল শাাকিল। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে কর্ণফুলী সেতুর টোল প্লাাজা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল ফেনী জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের পুত্র। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার (মিডিয়া) নুরুল আবছার বলেন, গত ২৫ মে রাতে র্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে জোরারগঞ্জ থানাধীন ধুমঘাট এলাকায় গেলে শাকিল তার দলবল নিয়ে র্যাবের গাড়িকে বেরিকেট দেওয়ার চেষ্টা করে। সেখানে তারা ব্যর্থ হলে পরবর্তীতে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ফুটওভার ব্রীজের নিচে ২টি কার্ভাডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করে।
পরবর্তীতে স্থানীয়দের নিয়ে র্যাবের উপর হামলা চালায়। তারা র্যাবের একটি প্রাইভেটকার ভাংচুর এবং ২ জন র্যাব সদস্যকে গুরুতর আহত করে। ওই ঘটনায় র্যাব ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে মাদকসহ গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, এই ঘটনার মূলহোতা ছিল শাকিল। তার মদদে এই ঘটনা ঘটে। হামলার পর গ্রেফতার এড়াতে সে ভারতে পালিয়ে যায়। দুই মাস পালিয়ে থাকার পর সে দেশে আসলে গোয়েন্দা তথ্যে আমরা খবর পেয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে জোরাগঞ্জ থানায় এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ০৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
