Home আলোচিত এবার একসঙ্গে আসছেন শাকিব ও সাকিব

এবার একসঙ্গে আসছেন শাকিব ও সাকিব

0
89

শাকিব খান ও সাকিব আল হাসান দু’জনই ভিন্ন দুই মাধ্যমে সুপারস্টার। শাকিব রূপালি পর্দায় নায়িকার মন জয় করেন, আর তার এক ঘুষিতে শত্রুরা হয়ে যায় কুপোকাত।

আর বাইশ গজে সাকিবের স্পিনে দিশেহারা হয়েছে দুনিয়ার বিখ্যাত ক্রিকেটাররা, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন।

এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতাবেন শাকিব ও সাকিব।

শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান। যার শিরোনাম ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

জানা যায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয়ে এই আয়োজন। যার টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।

এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তারা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠবেন শাকিব ও সাকিব।

শোটাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here