ফেসবুকে ছবি দিয়ে নিজের অনুভূতি জানালেন পরীমণি

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এই দম্পতি।

রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি আপলোড করেন পরীমনি। সেখানে তাকে দেখা গেছে ‘বেবিবাম্প’ নিয়ে নানান ভঙ্গিমায় পোজ দিতে। পরীর পরনে ছিল শুভ্র সাদা রঙের পোশাক।

জানা গেছে, ছবিগুলো গত শনিবার তোলা হয়েছিল। ওইদিনই এ নায়িকা এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখতে। সেখানে তাদেরকে ঘিরে ছিল দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের উচ্ছ্বাস।

ছবি পোস্ট করে নিজের অন্যরকম এই অনুভূতি প্রকাশ করে পরী লিখেছেন, ত্রৈমাসিক প্রেগন্যান্সি, মিস করবো তোমায় অনেক।

নতুন পোশাকের এ ছবি দিয়ে পরীমনি জানিয়েছেন, এই সুন্দর পোশাক বানিয়েছেন জিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *