Home আলোচিত সমুদ্র সৈকতে প্রকাশ হবে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার

সমুদ্র সৈকতে প্রকাশ হবে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার

0
182

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে বাংলাদেশ এলিট ফোর্স ব্যাটালিয়ন র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৯ জুলাই, শুক্রবার প্রকাশ পেতে চলেছে সিনেমাটির ট্রেলার। এদিন বিকাল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী বিচে জমকালো এক আয়োজনের মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করা হবে।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় এলাকায় কর্মরত দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার তারকারা লাইভ পারফরমেন্স করবেন। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের আগে তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে চলচ্চিত্রের প্রচারণায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। এও জানানো হয়েছে, ট্রেলার প্রকাশের দিনে প্রকাশ করা হবে সিনেমাটির মুক্তির তারিখও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here