Home আলোচিত মেয়ে আইরার উপহারে মুগ্ধ সৃজিত

মেয়ে আইরার উপহারে মুগ্ধ সৃজিত

0
91

কাকাবাবু, ফেলুদার মতো নানা রহস্যকাহিনি বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও পরিচালকের পছন্দের গোয়েন্দা এক বিদেশি চরিত্র। আর তিনি প্রিয় সেই গোয়েন্দার ছবি উপহার পেলেন মেয়ে আইরার কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করেছেন বেশ গর্বের সঙ্গে।

‘আমার প্রিয় মানুষটা আমার প্রিয়া গোয়েন্দাকে এঁকেছে’ লিখে ছবিটা শেয়ার করেন সৃজিত। যেখানে দেখা গেল খাতায় যত্ন সহকারে এগ হেডেড ডিটেকটিভকে ফুটিয়ে তুলেছে আইরা। আর তারপর ড্রইংয়ের খাতার উপর মুখ রেখে শুয়ে আছে সে। সৃজিত বহুবার নিজের পাহো প্রেমের কথা বলেছেন। আসলে গোয়েন্দাদের কাল্পনিক জগতে বরাবরই কড়া টক্কর পাহো আর হোমসের। দুই চরিত্রই খুব জনপ্রিয় সব বয়সীদের মধ্যে।

ফেলুদা নিয়ে সৃজিতের দ্বিতীয় ওয়েবসিরিজ ‘দার্জিলিং জমজমাট’ নেটপাড়ার থেকে ভালোই ভালোবাসা কুড়িয়েছে। দর্শক টোটা রায়চৌধুরীকে বেশ ভালোবাসাও দিয়েছে ফেলুদা হিসেবে। তবে বাঙালি পরিচালকের কপাল মন্দ বলিউডে। ‘শের দিল’ আর ‘সাবাশ মিঠু’ সেভাবে ছাপ ফেলতে পারেনি। তার থেকে বাংলা ছবি ‘এক্স = প্রেম’ নিয়ে মাতামাতি হয়েছে বেশি।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। মিথিলা আর বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসানের কন্যা আইরা। তবে প্রথম থেকেই সে সৃজিতের নয়নের মণি। দুই বাবার সঙ্গেই সময় কাটাতে দেখা যায় এই খুদেকে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here