মীরসরাইয়ে সমুদ্র উপকূল থেকে জেলের লাশ উদ্ধার

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী স্লুইচ গেট সংলগ্ন সমুদ্র উপকূলে বরুন বড়ুয়া (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। পরবর্তীতে লাশটির পরিচয় সনাক্ত করেছে পরিবার।

নিহত বরুণ বড়ুয়া উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের মৃত অর্জুন বড়ুয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকড়া ও মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গেলে সেখানে দুর্ঘটনাবশত সাগরে পড়ে যায়। পরে বিকালে স্লুুইস গেইট সংলগ্ন সাগরতীরবর্তী এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখা যায় পরে আনসার সদস্যরাসহ জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, সমুদ্রতীরবর্তী স্থানে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *