স্বপ্ন দেখে শোবিজ ছেড়ে হিজাব পরার সিদ্ধান্ত, জানালেন সানা খান নিজেই

সানা খান ছিলেন অভিনেত্রী। বলিউডের বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। স্বল্প পোশাকে, খোলামেলা রূপে অভিনয় করতেন। আবার সোশ্যাল মিডিয়ায়ও নিজের শরীরী আবেদন ছড়িয়ে দিতেন। কিন্তু আচমকাই এক মুফতিকে বিয়ে করে ইসলামী রীতিতে জীবনযাপন শুরু করেন।

বিয়ের পর থেকে বিনোদন জগত থেকে নিজেকে একেবারে সরিয়ে নেন সানা। স্বামী মুফতি সৈয়দ আনাসের সঙ্গে সংসার নিয়েই ব্যস্ত আছেন। বোরকা-হিজাব পরে বিভিন্ন সময় ছবি শেয়ার করেন। সঙ্গে জুড়ে দেন ধর্মীয় বার্তা।

কেন তিনি নাম, খ্যাতি, অর্থ এবং শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি বলেছেন, অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল তার কাছে। কোনও কিছুর কমতি ছিল না তার কাছে।

সেই সঙ্গে আরও বলেছিলেন, তিনি যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন। তবে এতসব কিছু থাকার পরেও একটি জিনিসের অনুপস্থিত বোধ করছিলেন তিনি। সেটা হল ‘শান্তি’। কোনও কিছুতেই যেন সে সময় সানার হৃদয়ে শান্তি মিলছিল না।

অভিনেত্রীর জানান, ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে তখন ডিপ্রেশনে ভুগছিলেন।

‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ এরপর তিনি গ্ল্যামার জগত ছেড়ে দেন। নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে।

২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সানা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে। এরপর এক মাসের মধ্যে গুজরাটের ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়াদ সানা খান। কিছুদিন আগে তিনি জীবনের প্রথম হজ পালন করছেন স্বামীর সঙ্গে।

উল্লেখ্য, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ সিনেমায়ও কাজ করেছেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *