Home বিনোদন আমার সফলতার কারণ মনে হয় পরী: শরিফুল রাজ

আমার সফলতার কারণ মনে হয় পরী: শরিফুল রাজ

0
111

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি ‘পরাণ’। এতে অভিনয় করেছেন পরীমণির স্বামী শরিফুল রাজ। ইতোমধ্যে তার অভিনয় দর্শক মহলে হয়েছে প্রশংসিত।

শনিবার রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে সিনেমাটি দেখতে আসেন পরীমণি। ছবিটি দেখার পর স্বামী শরিফুল রাজের অভিনয়ে মুগ্ধতার কথা জানান তিনিও।

সাংবাদিকরা পরীমনির কাছে জানতে চান, সবাই তো শরিফুল রাজের অভিনয়ের প্রশংসা করছেন, তা স্ত্রী হিসেবে আপনি কী বলবেন।

পরী উত্তরে বলেন, ‘আমি মুগ্ধ’। এরপর রাজ ও পরী দুজন দুজনকে আলীঙ্গনের মাধ্যমে ভালোবাসা বিনিময় করেন। আবেগাপ্লুত হয়ে পরেন পরীমনি।

পরে রাজ বলেন, ‘আমার প্ল্যান ছিল প্রথম সপ্তাহে ছবি দেখব। টিকিট পাই নাই ঢাকায়, ক্রাইসিস ছিল। আমি খুশি, ইন্ডাস্ট্রির কিছু মানুষ মিলে সিনেমাটি দেখলাম। সবাই এনজয় করেছে। আমরা কষ্ট করে একটা সিনেমা বানিয়ে আসছি, সেটা স্বার্থক। অল ক্রেডিট গোস টু রায়হান রাফি। সে ছাড়া এটা সম্ভব হতো না। আরাফাত ভাই ও অতুল ভাই ছাড়া সিনেমাটি সিনেমা হয়ে উঠত না।’

রাজ-পরীর ঘরে নতুর অতিথি আসছে। এর মধ্যে রাজ সফলতা পাচ্ছেন, কেমন লাগছে জানতে চাইলে রাজ বলেন, ‘আমার যতো সাকসেস, যতো ভালোলাগা মনে হয় এর কারণ পরী। আমার এগুলো আটকে ছিল অনেকদিন। বিয়ের পর ব্যাক টু ব্যাক আমার সিনেমা আসছে।’

‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ, তার সঙ্গী দুই মেয়ে; ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তারপর একে একে তারার মেলা; চিত্রনায়ক সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।

হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি ঈদে মাত্র ১১ হলে মুক্তি পায়। দেড় সপ্তাহের ব্যবধানে ছবিটি এখন চলছে দেশের ৫৫টি হলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here