পূর্ণিমার বিয়ে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

কয়েকদিন আগে বিয়ে করলেও পারিবারিক বিভিন্ন কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ২৭ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার রাতে এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন নায়িকা নিজেই।

তবে পূর্ণিমার এই বিয়ের খবর আগে থেকেই জানেন বলে জানিয়েছেন পূর্ণিমার প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদ। অন্তর্জালে বিয়ের খবর নিয়ে বিরক্ত না করার অনুরোধ জানিয়েছে তিনি যেমনটা লিখেছেন, সব ঠিক আছে। এমনটা মানুষের জীবনে ঘটে; এই খবর (বিয়ের) আমি জানি। তার জন্য শুভ কামনা থাকলো। আর আমার সন্তানের জন্য প্রার্থনা রাখবেন।’

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে প্রথম বিয়ে হয় পূর্ণিমার। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

আজ পূর্ণিমার বরাতে জানা গেছে জামাল ফাহাদের সঙ্গে প্রায় ৩ বছর আগে বিচ্ছেদ হয়েছে তার। পূর্ণিমা বলেন, ‘আমাদের সম্পর্ক নেই প্রায় তিন বছর। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়েটা স্কুলে পড়ে। সব বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘প্রথম বিয়ের সম্পর্কে আমার আগে থেকেই ঝামেলা ছিল। তা না হলে তো কেউ ইচ্ছা করে সংসার ভাঙতে চায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *