Home বিনোদন শিগগিরই বিষয়টি সবাইকে জানাবো: অপু বিশ্বাস

শিগগিরই বিষয়টি সবাইকে জানাবো: অপু বিশ্বাস

0
209

চলচ্চিত্র প্রযোজনায় নেমেছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে নির্মাণ করছেন ‘লাল শাড়ী’ নামে একটি সিনেমা। যেটি ২০২১-২১ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পায়। এবার সেই মোট অনুদানের ৩০ শতাংশ অর্থের চেক হাতে পেলেন নায়িকা।

বুধবার (২০ জুলাই) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় অপু বিশ্বাসের হাতে চেক তুলে দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন। এ সময় সেখানে নায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন ‘লাল শাড়ী’র পরিচালক বন্ধন বিশ্বাস।

চেক পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। তবে সিনেমাটির কাজ কবে থেকে শুরু হচ্ছে, তা এখনও চূড়ান্ত করেননি তিনি।

সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমাদের ইচ্ছে আছে এই বছরেই কাজ শুরু করার। কিন্তু কবে থেকে সেটা হতে পারে, তা চূড়ান্ত হয়নি।’

অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন লাল শাড়ি সিনেমায় অভিনয় করবেন তিনি। তার সঙ্গে আর কারা থাকবেন সিনেমায় সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা এখনই জানাতে পারছি না।’

এদিকে সরকারি অনুদান নেওয়ায় অনেকেই অপু বিশ্বাসের সমালোচনা করছেন।

এ বিষয়ে নায়িকা বলেন, ‘আমি অনুদান ছাড়াই সিনেমা প্রযোজনা করতে পারতাম। কিন্তু কেন অনুদানের জন্য আবেদন করেছি সে নিয়ে কথা বলতে চাই। তবে এখন না। শিগগিরই বিষয়টি সবাইকে জানাবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here