নুর-মামুনদের গ্রেপ্তারে ঢাবির সেই ছাত্রীর ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নজর২৪ ডেস্ক- সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা নুর-মামুনদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে নতুন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও একই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ মোট ছয়জনের বিরুদ্ধে জোড়া মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।

 

এর আগে, গত ২১ সেপ্টেম্বর ধ-র্ষ-ণ ও তাতে সহায়তার অভি-যোগে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।

 

মামলায় আসামি করা হয় মোট ছয়জনকে। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় ওই ছয়জনের বিরুদ্ধেই ডিজিটাল সিকিউরিটি আইনে আরও একটি মামলা দায়ের করেন তিনি।

 

তিনি বলেন, আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আজকে আমি সংবাদ সম্মেলন ডেকেছি দু’টি কথা বলতে। রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুন ও নুরুল হক নুরসহ বাকী আসামিদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আমি নতুন কর্মসূচিতে যাব। এ সময় ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

 

এর আগে আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ৮ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান কর্মসূচির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতির সুস্থ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি থেকে সরে আসলেন ভুক্তভোগী ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *