Home বিনোদন ‘টম ক্রুজ-শাহরুখ খান ফেল, অনন্ত জলিল বেস্ট’

‘টম ক্রুজ-শাহরুখ খান ফেল, অনন্ত জলিল বেস্ট’

0
184

‘‘এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ভালো মুভি ‘দিন দ্য ডে’। বুঝা যাচ্ছে, কেন এটার বাজেট ১০০ কোটি। হলিউড মুভি ফেল। আমাদের বাংলাদেশকে গর্বিত করেছে অনন্ত জলিল। ১০০ বছরে এমন মুভি কেউ বানায়নি। টম ক্রুজ ফেল, শাহরুখ খান ফেল। অনন্ত জলিল বেস্ট। বড় হয়ে অনন্ত জলিলের মতো হতে চাই।’’

অনন্ত-বর্ষা জুটির ‘দিন দ্য ডে’ সিনেমাটি দেখে যমুনা ব্লকবাস্টার থেকে বের হয়ে একটি বেসরকারি টেলিভিশনের কাছে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের জানান দেন একঝাঁক তরুণ-তরুণী।

গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ দিন শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু তরুণ-তরুণী ‘দিন দ্য ডে’ দেখতে ভিড় জমান। অনন্ত-বর্ষার উপস্থিতিতে অনুরাগীদের পদচারণায় মুখর ছিলো ব্লকবাস্টারের ফ্লোর।

সিনেমা দেখে বের হয়ে দর্শকদের একজন জানান, ‘অনন্ত জলিলের জন্যই সিনেমাটি দেখতে এসেছিলাম। ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি। সাধারণত এ ধরণের সিনেমা আমি দেখি না, আর্ট ফিল্ম দেখি। অনন্ত জলিল ফ্যান্টাস্টিক।’

তিনি আরও জানান, ‘অনন্ত জলিলকে কাজে লাগানো দরকার। যারা ভালো নির্মাতা, ভালো গল্প লেখেন- তারা অনন্ত জলিলকে কাজে লাগাতে পারেন। এ রকম হিরো বাংলাদেশে নেই।’

উল্লেখ্য, ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here