Home বিনোদন অনন্ত জলিলের অভিনয়ের প্রশংসা করলেন লুবাবা

অনন্ত জলিলের অভিনয়ের প্রশংসা করলেন লুবাবা

0
98

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন দ্য ডে’ শুটিং শুরু থেকেই ছিলো আলোচনায়। মুক্তির পর সেই আলোচনায় ঘি ঢালেন অনন্ত-বর্ষা। সিনেমাটি কোটি টাকা বাজেটের, টম ক্রুজের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি, আন্তর্জাতিক মানের সিনেমা ইত্যাদি মন্তব্য করেন এই তারকা দম্পতি।

এদিকে সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। তারই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন-দ্য ডে’র প্রদর্শনীতে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। এদিন সিনেমাটি দেখতে সপরিবারে হাজির হয়েছিলেন প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা।

এসময় সংবাদমাধ্যমকে লুবাবা জানায়, ‘দিন দ্য ডে দেখতে এসেছি। আমার পরিবারও সঙ্গে এসেছে। আজ আমি খুব এক্সাইটেড, খুবই ভালো লাগছে। সিনেমাটিকে মানুষ একটু খারাপও বলেছে। আবার মানুষ অনেক পছন্দ করেছে। এত পছন্দ করেছে যে, অনেকে টিকিটই খুঁজে পায়নি।’

লুবাবা জানায়, ‘লাইফে চলার পথে অনেকেই বাধা দিবে। তবে এসবে কান দিতে হয় না। অনন্ত আঙ্কেল ও বর্ষা খালামনির মুভিটা (দিন-দ্য ডে) খুবই ভালো সাড়া পেয়েছে। এই মুভিটা করার জন্য তারা দিন-রাত অনেক কষ্ট করেছেন।’

অনন্ত-বর্ষার পরবর্তী সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’-এ নেত্রীর কন্যা আসমা চরিত্রে পর্দায় দেখা যাবে লুবাবাকে। বেশ মজা করেই সিনেমাটির শুটিং করেছে এই শিশুশিল্পী। অনন্ত ও বর্ষা তার কাজকে সহজ করে দিয়েছেন।

এ প্রসঙ্গে লুবাবা জানায়, ‘নেত্রী-দ্য লিডার’-এ কাজের অভিজ্ঞতা খুবই ভালো। খুব মজার সঙ্গে শুটিং করেছি। পুরো শুটিংয়ের স্মৃতি মনে থাকবে আমার। তবে আমাকে আরও ভালো অভিনয় শিখতে হবে। কারণ অনন্ত আঙ্কেল খুব ভালো এক্টিং করেন, খুবই জোস।’

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here