Home বিনোদন বলিউড থেকে বর্ষাকে ফোন করেছিল, জানালেন নিজেই

বলিউড থেকে বর্ষাকে ফোন করেছিল, জানালেন নিজেই

0
140

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে এ যুগলের বিগ বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’। মুক্তির পরেই এ যুগল রয়েছেন নেটিজেনদের চর্চায়।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়ে বর্ষা সংবাদমাধ্যমকে জানান, ‘বলিউড পর্যন্ত পৌঁছে গেছে, বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে ‘দিন দ্য ডে’। হোয়াটস অ্যাপে ইন্ডিয়ার একটি নম্বর থেকে আমার কাছে কল আসে। আমি ফোনটা ধরলাম। তখন বলল, আপনি কি বর্ষা ম্যাম? আমি বললাম, জ্বি। তখন ফোনের ওপাশ থেকে বলল, আপনার সঙ্গে একটু কথা বলা উচিত। আমরা শুনেছি, আপনারা একটি সিনেমা করেছেন ‘দিন দ্য ডে’, যে সিনেমাটি বাংলাদেশে ইতিহাস তৈরি করে দিয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার এক শ কোটি টাকার সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। তখন আমি বললাম, একটু পরে কল করি। কিন্তু বাসায় গিয়ে কল করতে ভুলে গেছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে।’ সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্তর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও আছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here