গোপালপুরে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর মোঃ হাফিজুর রহমান (২৮) নামে এক মাদকসেবীকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তাকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার এসআই মো.শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজুর নেশার টাকার জন্য তার পিতাকে মারধর ও অত্যাচার করত। একপর্যায়ে অত্যাচার সইতে না পেরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ জানান।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাইশকাইল পূর্ব পাড়া এলাকা থেকে হাফিজুর রহমান (২৮) কে গ্রেফতার করা হয়।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৪২ (১) ধারায় মোবাইল কোড আইনের ২০০৯ এর ৭ (২) ধারার ক্ষমতা বলে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *