Home বিনোদন অনন্তের ডাকে সাড়া দিলেন না কোনও শিল্পীই!

অনন্তের ডাকে সাড়া দিলেন না কোনও শিল্পীই!

0
259

দিন: দ্যা ডে সিনেমাটি দেখার জন্য দেশের ৭৪ জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন অনন্ত জলিল।

রোববার ফেসবুকে সময়ের আলোচিত তারকা অনন্ত জলিল ঘোষণা দেন, “১৮ জুলাই সন্ধ্যা সাতটায় যমুনা ব্লকব্লাস্টারে সবার সঙ্গে বসে আমি এবং বর্ষা “দিন: দ্য ডে” মুভিটি দেখব।”

যোগ করে আরও বলেন, ‘দিন: দ্য ডে’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর জন্য দেশের ৭৪ জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের মধ্যে সুচন্দা, আলমগীর, ফারুক, ববিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, ইমন, নিরব, বাপ্পী, আরিফিন শুভ, সিয়ামসহ অনেকেই আছেন।”

তবে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। পূর্ব ঘোষণা অনুযায়ী, যথা সময়ে অনন্ত-বর্ষা সিনেপ্লেক্সে হাজির হলেও এই নায়কের ডাকে সাড়া দিয়ে আসেননি শিল্পীরা।

রাত ৮টা ১০ মিনিটে সিনেমা শুরু হয়। একমাত্র চিত্রনায়িকা শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডিএ তায়েব, শিরিন শিলা ছাড়া এসময় আর কোনও শিল্পীকে দেখা যায়নি সিনেপ্লেক্সের ভেতর।

তবে অনন্ত জলিল সিনেমা শুরু হওয়ার আগে বলেছিলেন, সবাই পথে আসতেছেন। তবে সিনেমা শেষ হয়ে গেলেও আর কোনও শিল্পীকে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে বর্ষার কাছে জানতে চাইলে তিনি বলেন, দুদিন আগে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকের সাথে শিডিউল মিলেনি যার ফলে আসতে পারে নি।

উল্লেখ্য, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে সর্বোচ্চ ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here