পাটগ্রামে সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন ‘তিনবিঘা করিডোর’ গেটের পাশে সাংবাদিক শামসুদ দোহাকে বিজিবি কর্তৃক লাঞ্ছিত, বিজিবি সোর্সম্যান কর্তৃক হত্যাচেষ্টা ও সাংবাদিকদের বিরুদ্ধে বিজিবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঐ উপজেলার চৌরঙ্গী মোড়ে পাটগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সাফিউল ইসলাম প্রধান, পাটগ্রাম ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরান হাবিব, পাটগ্রাম মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাংবাদিক আব্দুল মান্নান, এসআই সবুজ, মোমিন খান, আরিফুল হক আরিফ, এবি সিদ্দিক, মিনহাজ পারভেজ, মিঠু মুরাদ, রাশেদুল ইসলাম প্রমূখ।

উক্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ দহগ্রামে সাংবাদিক দোহাকে বিজিবি সোর্সম্যান নামে পরিচিত বাঘা ময়নুল, সোর্সম্যান সুজন ও গরু ব্যবসায়ী সাহেব আলীসহ তাদের সিন্ডিকেট কর্তৃক হত্যাচেষ্টাকারীদের ধরে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহবান জানান। সেই সাথে বিজিবি কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিত ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান।

উল্লেখ্য, এসময় সাংবাদিক নেতৃবৃন্দ আগামীতে সাংবাদিকের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে একসাথে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *