Home বিনোদন বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে: তানিয়া

বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে: তানিয়া

0
143

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ২০২১ সালে ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলের। তবে বিষয়টি এতদিন প্রকাশ পায়নি।

সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেছে, আর এর মাধ্যমে সামনে এলো তার ডিভোর্সের খবরও। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন এই গায়ক।

টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী তানিয়া। তিনি যাতে ভালো থাকেন সেই কামনাও করেছেন এই অভিনেত্রী।

টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে রয়েছে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে এবং আয়াত ও সামিয়া নামে দুই কন্যা। বাবার বিয়ের বিষয়টি তারা কেউ জানে না বলে মন্তব্য তানিয়ার।

অভিনেত্রী তানিয়া বলেন, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

দুজনের দূরত্ব প্রসঙ্গে টুটুলের সাবেক স্ত্রী বলেন, ‘এটা ঠিক আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। সে মিউজিকের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো দূরত্ব হয়েছে।’

প্রায় দুই যুগের দাম্পত্য জীবন আপনাদের। ভালোবাসার জায়গা থেকে ভক্ত-শুভাকাঙক্ষীরা তো এই সিদ্ধান্তে আহত হতে পারেন। এমন কথার জবাবে তানিয়া বলেন, ‘দুজন ভালো মানুষও একসঙ্গে থাকতে থাকতে একসময় আলাদা হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’

সবশষে তানিয়া বলেন, ‘তার জন্য আমার শুভকামনা থাকলো। দোয়া থাকলো। সে ভালো থাকুক।’

উল্লেখ্য, এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here