বলিউডের অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি: অনন্ত

এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ছবি ‘দিন: দ্য ডে’। ছবিটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে নিজের নানা অবদানের কথা বলেছেন।

বলিউডে সুযোগ পেলে কাজ করবেন কী না- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেছেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যেখানে কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। যেটা ইতোমধ্যেই রিলিজ পেয়েছে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’ যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!

এই অভিনেতা বলেন, ‘আপনি তো বলিউড বলছেন। তারও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি। সেই ইরানের সঙ্গে ছবি করার…। সেটা তো চারটিখানি কথা না। ছোট বেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুর্কিয়ের সঙ্গে ছবি করেছি।’

এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনীত সিনেমার প্রতিক্রিয়া নিয়ে বলেন, ‘মানুষের একটা সময় থাকে তারা সবাই মিলে মজা করবে, কিছু একটা নিয়ে হাসবে। মানে সময়টা কাটাবে। এই স্যোশাল মিডিয়া বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে। এখন আজকে দেখেন… আমি বলতাম একদিন বাংলাদেশেও আসবে ‘সিজি’ সবাই গ্রাফিক্সের কাজ জানবে। নিজেরা কনটেন্ট বানাতে পারবে। এখন আপনি দেখেন ‘খোঁজ দ্য সার্চ’র পরে সিজি আসলো দেশে। তারা নিজেরাই কনটেন্ট বানাতে পারছে। অথচ বাংলাদেশে এর আগে একটা টিভিসিও বানাতেও যেত ব্যাংককে, ভারতে। এই যে অবদানগুলো মানুষের মনে রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *