মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবন্ধী ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আহেনুর রহমান নামে এক লম্পট মামার বিরুদ্ধে।
শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।
এর আগে গতকাল বিকালে ঐ উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার ছেফাতিয়া সিনিয়র কামিল মাদরাসার নির্মাণাধীন ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ধর্ষণের এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মেয়ের বাবা জহুরুল হক বাদী হয়ে আহেনুরের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার পর থেকে পালাতক রয়েছে অভিযুক্ত আহেনুর রহমান।
অভিযুক্ত আহেনুর রহমান (৪০) কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। সে প্রতিবন্ধী শিশুটির বড় মামা লুৎফর রহমানের শ্যালক হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, পশ্চিম বেজগ্রাম এলাকার লুৎফর রহমানের শ্যালক আহেনুর দীর্ঘদিন ধরে দুলাভাইয়ের বাড়িতে বসবাস করে আসছে। গতকাল সুযোগ বুঝে প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে বাড়ীরপাশের মাদরাসার নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পরলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আসামীকে ধরার চেষ্টা অব্যহত আছে।
