ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল্লাহর মৃত্যুর পাঁচ বছর আজ (শনিবার)। পিতৃবিয়োগের এদিনে আবেগাপ্লুত ‘দেবী’ সিনেমার নায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তুলে ধরেছেন তার মনের সেই অভিব্যক্তি।
বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ফারিয়া লিখেছেন, ‘ঠিক পাঁচ বছর আগের এই দিনটায় আমার পুরো জীবন ওলটপালট হয়ে যায়। ওই দিন বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়! হটাৎ সেদিন কীভাবে যেন বাসার ছোট তৃপ্তি থেকে আমি বড় হয়ে গেলাম!’
‘যদিও গত পাঁচ বছরেও সেদিন সেসব ওলটপালট হয়েছে তা সামলাতে পারিনি! তাও বাবা ছাড়া খানিকটা অ্যাডজাস্ট করা সম্ভবত শিখে গেছি! রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।’
শবনম ফারিয়ার বাবা পেশায় একজন সরকারি চিকিৎসক (অব.) ছিলেন। চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৬ জুলাই না ফেরার দেশে চলে যান ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ। বাবাকে নিয়ে নিজের প্রায়ই ফেসবুকে স্মৃতিচারণ করেন ফারিয়া।





