Home বিনোদন নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ: রাজ

নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ: রাজ

0
217

এই মুহূর্তে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত নাম শরিফুল রাজ। ‘পরাণ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছেন তিনি। তাকে ঘিরে সিনেমা হল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানে হইচই-উচ্ছ্বাস। বোঝাই যাচ্ছে, অভিনয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন এই তরুণ তুর্কি।

এদিকে ‘পরাণ’ মুক্তির প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে হলে হলে ছুটছেন সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।

পিছিয়ে নেই রাজের স্ত্রী পরিমণিও। সশরীরে তাদের সঙ্গে না থাকতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। এখন তাদের দুই থেকে তিন হওয়ার অপেক্ষা। নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রহর গুনছেন এ দম্পতি।

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েই হাতে থাকা সিনেমাগুলোর কাজ ঝটপট শেষ করেছেন পরীমণি। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন নায়িকা।

তবে স্বামী রাজের মুক্তিপ্রাপ্ত সিনেমা স্ত্রীকে সঙ্গে নিয়ে দেখার কথা ছিল। কিন্তু আপাতত রাজ পারছেন না বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, Eid Mubarak my lucky champ. তোমাকে কে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। কিন্তু নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ। নেক্সট উইক…’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here