Home দেশের খবর মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা

মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা

0
224

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে কামরুল ইসলাম (২০) নামে এক রাজমিস্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে তার বসতঘরের রুমে বৈদ্যুতিক পাখার সাথে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিহত কামরুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আলী আহম্মদের পুত্র।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুল এলাকার রাজমিস্ত্রির কাজ করেন। বিয়ে করেছেন ছয় মাস হয়েছে। আর্থিক অনটন বা কোন মনোমালিন্যের কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

জোরারগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের জানান, আমরা লাশ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here