Home আলোচিত জয়ার ঈদ কেমন কাটলো?

জয়ার ঈদ কেমন কাটলো?

0
200

ঈদ আর বৈশাখ দেশের বাইরে আর কখনই না- রোজার ঈদের আগে এমনটাই জানিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ঈদ কোথায় করবেন এমন প্রশ্নের জবাবে জয়া আহসান বলেছিলেন, ‘ঈদ আর পয়লা বৈশাখ অতি অবশ্যই বাংলাদেশে। আর কোনো কথা হবে না।’

তাই গত রোজার ঈদ এবং এবারের কোরবানির ঈদ ঢাকাতেই পরিবার-স্বজন-বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

কোরবানির ঈদ পরিবার-স্বজন-বন্ধুদের সঙ্গেই কেটেছে জয়ার। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ঈদ মুবারক লিখে সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। ঈদের তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

বেশ কটি ছবির মধ্যে জয়াকে দেখা গেছে তার মায়ের সঙ্গে। আরও অনেকের সঙ্গে পাওয়া গেছে জয়াকে। তাদের পরিচয় অবশ্য ফেসবুকে জানাননি তিনি।

ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ গেট টুগেদার’। ছবি ও ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here