প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন তিনি।
প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ২০১৬ সাল থেকে কোরবানি দিয়ে আসছেন পরীমনি। তবে এবার এফডিসিতে তিনি কোরবানি দেবেন না বলে জানিয়েছেন।
এবার কেন পরীমনি এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরিষ্কার করে না-বললেও এফডিসির গুটিকয়েক মানুষের প্রতি তার যে ক্ষোভ রয়েছে তা আড়াল করেননি। জীবনের খারাপ সময়ে সহকর্মী কারো সহযোগিতা পাননি পরী। হয়তো এ জন্যই তার এই ক্ষোভ।
এদিকে এফডিসিতে কোরবানি না দেওয়ার বিষয়টি পরিস্কার করেছেন পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। তিনি বলেন, আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা।
এফডিসিতে কোরবানি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।
২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে গরু বাড়িয়ে এফডিসিতে সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমনি। তবে গত বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমনি বাইরে কোরবানি দেন।
এদিকে ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই দম্পতি।
