Home বিনোদন নিজ হাতে ঈদ উপহার দিলেন ওমর সানি

নিজ হাতে ঈদ উপহার দিলেন ওমর সানি

0
103

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অনেকের নামেই রয়েছে ফ্যান ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এসব ক্লাবের তৎপরতা খেয়াল করা যায়। তবে এই ক্লাবের সদস্যরা শুধু প্রিয় তারকার প্রশংসাই করে বেড়ান না, তাদের পক্ষ থেকে আর্ত মানবতার সেবাও করে থাকেন তারা।

নব্বই দশকের দাপুটে নায়ক ওমর সানির নামে গড়ে তোলা ফ্যান ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। ওমর সানি নিজে উপস্থিত থেকে এগুলো তুলে দিয়েছেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সানি নিজেই।

ওমর সানি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কোরবানি ঈদ উপলক্ষে ওমর সানি অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে পাঞ্জাবি বিতরণ কর্মসূচি পালন করা হলো।’

এ সময় এই অভিনেতা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে লিখেছেন, ‘হে আল্লাহ, যে উদ্দেশ্যে কোরআনের পাখিদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হলো, সেই উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।’

এরপর ওমর সানি তার নামে গড়ে ওঠা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে আরেক স্ট্যাটাসে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’

নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here