Home বিনোদন শুধু অনন্ত জলিলের সঙ্গে সিনেমা করার কারণ জানালেন বর্ষা

শুধু অনন্ত জলিলের সঙ্গে সিনেমা করার কারণ জানালেন বর্ষা

0
187

এই ঈদে ঢাক-ঢােল পিটিয়ে সিনেমা মুক্তির তালিকায় সেরা অবস্থানে আছেন অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়।

সিনেমাটিতে শত কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। এ বিষয়ে তিনি এর আগে জানিয়েছেন, বাংলাদেশে সিনেমাটির যে শুটিং হয়েছে তার খরচ আমি দিয়েছি। দেশের বাইরে শুটিংয়ে যে খরচ হয়েছে তা দিয়েছে ইরান। এছাড়াও জানিয়েছিলেন, এতে একশ’ কোটিরও বেশি ইনভেস্ট আছে ইরানের।

‘দিন-দ্য ডে’ সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে রয়েছেন বর্ষা। ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম-২’ ও ‘নিঃস্বার্থ ভালবাসা’ সিনেমায় দেখা যায় তাকে।

এদিকে, একটু খেয়াল করলে স্পষ্টতই দেখা যায়—বর্ষা অভিনীত মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা প্রতিটি সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন স্বামী অনন্ত জলিল। এমনকি নির্মিতব্য ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায়ও নায়ক হিসেবে অভিনেত্রীর স্বামী থাকছেন। আর বর্ষা অভিনীত ‘দিন-দ্য ডে’ সিনেমার মুক্তি ঘিরে সোশ্যাল মিডিয়াসহ নানা মহলে প্রশ্ন উঠেছে, কেন অনন্ত জলিলের সঙ্গেই সিনেমা করেন বর্ষা? এ বিষয়ে মুখ খুলেছেন নায়িকা।

বর্ষা বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা তো বিনিয়োগকারী, প্রযোজক। তো নিজের টাকা বিনিয়োগ করে, নিজেরা সিনেমা নির্মাণ করে অন্য মানুষের সঙ্গে ঝামেলায় জড়ানোর ইচ্ছা নেই।”

এছাড়া বাইরে থেকে কোনো সিনেমার জন্য প্রস্তাব আসে কিনা—প্রশ্ন করা হলে বর্ষা বলেন, “ইন্ডাস্ট্রিতে আমাকে তো সেভাবে বাইরের সিনেমায় প্রস্তাব করার মতো সাহস কেউ করতে পারবে না। তবে যেটা করার মতো যেমন বিজ্ঞাপন, এসবের প্রস্তাব আসে। যেগুলো এর আগে করেছি আমি। সম্প্রতিও একটির কাজ শেষ করেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here