কলকাতায় শুটিং শুরু করলেন নুসরাত ফারিয়া, সঙ্গী অঙ্কুশ

ঈদের সময় নুসরাত ফারিয়ার থাকার কথা ছিল লন্ডনে; বিবাহ অভিযান ২ সিনেমার শুটিংয়ে। কিন্তু অজানা কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়।

তারপর ধারণা করা হয়েছিল, নুসরাত ফারিয়া হয়তো দেশেই থাকবেন বা অবসর সময় কাটাবেন। কিন্তু না, শুটিংয়ের জন্য কলকাতায় গিয়েছেন অভিনেত্রী। তাও আবার সিনেমার কাজে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই নুসরাত ফারিয়া দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এতে তার সহশিল্পী অঙ্কুশ হাজরা। রাজা চন্দের আগামী ছবি ‘ভয়’-এর শুটিংয়ে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে নুসরাত আর অঙ্কুশ হাজরার। ইকো এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে এই ছবি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সাল থেকে শুটিং শুরু হয়েছিল এই ছবির। তারপর অতিমারীর কারণে কিছুটা শুটিং হয়েই বন্ধ হয়ে গিয়েছিল ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফের শুটিং চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বারুইপুরের শাসন রেল স্টেশনের কাছে বিখ্যাত কেষ্ট মণ্ডলের বাড়িতে শুটিং হওয়ার করা রয়েছে। সিনেমায় অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন অটিস্টিক। মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলের শিক্ষিকা নুসরাত ফারিয়া।

অঙ্কুশ-নুসরাত ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *