মিঠুন চক্রবর্তীর সঙ্গে নতুন মিশনে নামলেন দেব

রাজনৈতিকভাবে তাঁদের অবস্থান ভিন্ন মেরুতে। তবে সবার আগে তাঁরা অভিনেতা। লাইট-ক্যামেরা-অ্যাকশন চালু হলে বাকি সব গৌণ। বাংলা ছবির স্বার্থে হাত মিলিয়েছেন দুজন।

অভিনেতা-সাংসদ দেব এবং মিঠুন চক্রবর্তী। ছবির ঘোষণা হয়েছিল বছর দেড়েক আগেই। তবে মিঠুনের অসুস্থতার জেরে বেশ কয়েকমাস পিছিয়ে যায় ছবির কাজ। অবশেষে মঙ্গলবার (০৫ জুলাই) থেকে ডানা মেলল ‘প্রজাপতি’।

বিধাননগরে বৃষ্টিভেজা দিনে এই ছবির শ্যুটি সারলেন দেব-মিঠুম। সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়িই আগামী কয়েকদিনের ঠিকানা দেব এবং মিঠুনের৷

পরিচালক অভিজিৎ সেনের এই ছবিতে প্রথমবার বাবা-ছেলের ভূমিকায় দেব-মিঠুন! এর আগে হিরোগিরি (২০১৫) ছবিতে বা ডান্স রিয়ালিটি শো-এর পর্দায় তাঁদের একসঙ্গে দেখেছে দর্শক তবে এই প্রথমবার মিঠুনের আত্মজ হিসাবে ধরা দেবেন দেব।

চমকের শেষ এখানেই নয়, এই ছবির সুবাদেই ৪৬ বছর পর (মৃগয়া-র পর) একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। ছবিতে দেবের নায়িকা ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। থাকছেন খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রযোজনায় সব ঠিক থাকলে আগামী বড়দিনে মুক্তি পাবে সিনেমা। চলতি বছরের সরস্বতী পুজায় এ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *