ঈদে ভক্তদের নতুন গান উপহার দেব: হিরো আলম

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আসছে ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘কি করে বলি’ শিরোনামের একটি গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন তিনি। সেখানে তার বিপরীতে মডেল রিয়া মণিকে দেখা যাবে।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ভক্তরা নতুন গানের অনুরোধ করেছেন। তাদের অনুরোধ রাখার চেষ্টা করলাম। ঈদকে সামনে রেখে গান উপহার দেব।’

জানা গেছে, ‘কি করে বলি’ গানটিতে কন্ঠ দিয়েছেন মম রহমান ও মায়া মনি। কোরিওগ্রাফার করেছেন দিলীপ রয়।

হিরো আলম জানান, গত দুইদিন দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। ঈদের আগের এটি ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *