নাচ আমার ভালোবাসার জায়গা: তারিন জাহান

ঈদ আয়োজনে বরাবরই ভিন্নরূপে হাজিন হন নন্দিত অভিনেত্রী তারিন জাহান। চ্যানেল নাইনের ‘উৎসবের রং’ অনুষ্ঠানে এবার থাকছে তাঁর নৃত্য।

সম্প্রতি চ্যানেল নাইনের স্টুডিওতে এর দৃশ্য ধারণ হয়েছে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৪০ মিনিটে।

এতে অংশ নেওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘নাচ আমার ভালোবাসার জায়গা। যেজন্য ভিন্নধর্মী কোনো অনুষ্ঠান পেলেই অংশ নিই।

গত ঈদে চ্যানেল নাইনে আমার মিসরীয় নাচের পরিবেশনা ছিল। এবার থাকছে ওয়েস্টার্ন নাচ। আশা করছি এবারেও ঈদে নাচের আয়োজনটি দর্শকের ভালো লাগবে।’

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেএনএইচএম হাসান। একই অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরী, নাদিয়া, শখ, দিঘী, সাবিলা নূরের পরিবেশনা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *