Home জাতীয় নুরদের বিরুদ্ধে ধ.র্ষ.ণ মামলা: তদন্ত প্রতিবেদন ২৫ নভেম্বর

নুরদের বিরুদ্ধে ধ.র্ষ.ণ মামলা: তদন্ত প্রতিবেদন ২৫ নভেম্বর

0
149

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

বুধবার (৪ নভেম্বর) এই দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া প্রতিবেদনে জন্য নতুন করে এ দিন ধার্য করেন।

 

এর আগে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোতয়ালি থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

এ মামলায় নুরুল হক নুর ছাড়া অপর আসামিরা হলেন– বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

 

এর আগে ২০ সেপ্টেম্বর এই মামলার বাদী লালবাগ থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here