Home দেশের খবর ঢাকা জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে গোপালপুর সুতি ভিএম সরকারি স্কুল সেমিফাইনালে

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে গোপালপুর সুতি ভিএম সরকারি স্কুল সেমিফাইনালে

0
84

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আয়োজনে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ কাপ ২০২২ এর সেমিফাইনালে পৌছেছে সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

রবিবার (৩ জুলাই) বিকেলে ঢাকা পল্টন স্টেডিয়ামে টাঙ্গাইলের গোপালপুর সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম মাদারিপুর আলহাজ্ব আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ২-০ পরাজিত করে সেমিফাইনালে গোপালপুর সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এ গৌরব অর্জন করে।

এ সময় ফুটবল টিম ম্যানেজার হিসেবে সঙ্গে ছিলেন মো.শামীম হোসেন রতন, খেলোয়ারদের কোচ হিসেবে সঙ্গে ছিলেন গোলাম রায়হান বাপন, তার সাথে কথা বলে জানা যায়, আগামীকাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে গোপালপুর বাসী সহ সকলের কাছে সেমিফাইনালে জয়লাভ করতে দোয়া কামনা করছি।

সোমবার সেমিফাইনালে টাঙ্গাইলের গোপালপুর সুতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বনাম যশোরের বেনাপোল ম্যাধমিক বিদ্যালয়, এর মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here