শাকিব খান বললেন ‘আর অপেক্ষা করতে পারছি না’

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। কিছু দিন আগেই তার ঢালিউড অঙ্গনে পা রাখার ২৩ বছর পূর্ণ হয়েছে।

নায়ক হিসেবে জনপ্রিয় হওয়ার পর থেকে প্রতি ঈদেই তার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এটা যেন অলিখিত নিয়মেই পরিণত হয়েছে।

তবে এই ঈদে সেই অলিখিত নিয়ম ভাঙতে বসেছে। এবারের ঈদে আসছে না শাকিব খানের কোনো সিনেমা। যার কারণে তার মন খারাপ। তবে শাকিব জানিয়েছেন শিগগিরই বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘শিকারি’ সিনেমার ছবিটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আরেকটি বড় মাইফলকের জন্য বেশি অপেক্ষা করতে পারছি না।’

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৮ মাস পর দেশে ফিরছেন শাকিব খান। এর আগে কখনো এত বেশি সময় তিনি মাতৃভূমি ছেড়ে থাকেননি। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব। জানা গেল, ঈদের আগেই দেশে আসছেন তিনি।

শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ৬ জুলাই বাংলাদেশে আসবেন শাকিব। ঢাকায় পৌঁছাবেন ৮ জুন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে খুব বেশিদিন অবশ্য থাকবেন না। জুলাই মাসের শেষে ফের যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন ঢালিউড কিং।

জানা গেছে, শাকিব খানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সম্প্রতি তিনি হাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি।

আমেরিকা প্রবাসী শাকিবের আরেক ঘনিষ্ঠজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিনকার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত রোজার ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। যেটা ছিল পরিবার ছাড়া তার প্রথম ঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *