Home আলোচিত এসব ঠিক না, আমি কোথাও কিছু পোস্ট করিনি: মৌসুমী

এসব ঠিক না, আমি কোথাও কিছু পোস্ট করিনি: মৌসুমী

0
250

দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন বেশি আলোচনায়। সম্প্রতি তার ও ওমর সানীর সংসার ভাঙার সম্ভাবনার খবরে তুমুল আলোচনা ছিল সবখানে।

অভিনেতা জায়েদ খানের কারণে মৌসুমী ও সানীর সংসার ভাঙছে- এমন অভিযোগ লিখিত আকারেও শিল্পী সমিতিতে দিয়েছেন ওমর সানী।

এর পর থেকেই নানাভাবে, নানা আলোচনায় মৌসুমী ও সানী। এসব বিষয় নিয়ে ওমর সানী সাংবাদিকদের সঙ্গে কথা বললেও মৌসুমী একটি অডিও বার্তা প্রকাশ ছাড়া কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে।

সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে, বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেতে। সেসব পোস্ট তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে।

শুক্রবার রাতে তিনি আরেকটি পোস্ট করেছেন। সেখানে মৌসুমী দাবি করেছেন তার কোনো ফেসবুক আইডি নেই। তাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী।

লেখার শুরুতে মৌসুমী বলেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা ভুয়া সব আইডি থেকে কী উদ্ভট পোস্ট করছে, তাই দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন।’

এমনটা অনুচিত উল্লেখ করে মৌসুমী বলেন—‘এসব ঠিক না। আমি কোথাও কিছু পোস্ট করিনি। তাই আপনারা ওইসব আইডি দয়া করে বর্জন করুন। আমি কৃতজ্ঞ থাকব।’

সম্প্রতি জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার ডাবিং শেষ করেছেন মৌসুমী। ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভেঙে কাজে ফিরেন তিনি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মৌসুমী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমা। শিগগির আরো দু’টি সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দু’টিতে মৌসুমীর সঙ্গে ওমর সানীর অভিনয় করার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here