কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) পঞ্চম ধাপে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম। ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বিএইচএম এর প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *