কালিয়াকৈরে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মাদকের ভয়াবহতা ও নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, উপজেলা ভাইচ চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইচ চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, পুলিশের তদন্ত কর্মকর্তা মুনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *