টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব শ্রীলেখা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। তার দাবি—‘ভুয়া একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতদের নোংরা ছবি পাঠানো হচ্ছে।’
এ বিষয়ে শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে ভূয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিন শর্ট দিয়ে লিখেছেন—‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ড থেকে আমার পরিচিতদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই ফেক অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।’
শ্রীলেখার পোস্টে অনেকেই জানিয়েছেন যে, তাদেরকে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ-কল করা হয়েছে। তারাও প্রথমে হতভম্ভ হয়ে গিয়েছিলেন। পরে বুঝতে পারেন এটা ভুয়া।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, পথপশুদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সাহায্যের কথা বলেন। এছাড়া নিজের সিনেমার প্রচারণাও চালান সমানতালে।
