Home বিনোদন ভোরে স্বামীকে নিয়ে পদ্মা সেতু দেখলেন নায়িকা মাহি

ভোরে স্বামীকে নিয়ে পদ্মা সেতু দেখলেন নায়িকা মাহি

0
118

শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রোববার ভোর ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। স্বপ্নের সেতু দেখতে ভিড় করছেন অনেকে।

ঐতিহাসিক এই সেতুর উদ্বোধনের দিন কিংবা পরের দিন অভিনেত্রী মাহিয়া মাহিকে দেখা না গেলেও দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (২৭ জুন) ভোরে স্বামী রাকিব সরকারকে নিয়ে পদ্মা সেতু ভ্রমণ করেন এই চিত্রনায়িকা।

এদিন ভোর পৌনে ৬টায় মাহি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে পদ্মা সেতু দেখান। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এটা একটা স্মৃতি। এত ভোরবেলা তো কেউ আসে না। আমরা এখন পদ্মা সেতুতে। আমরা কিন্তু ঢাকা থেকে যাচ্ছি না, বরং ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি।

এ সময় নায়িকার স্বামী বলেন, শুধু আমি না, আমার মতো লক্ষ-কোটি মানুষ অপেক্ষায় ছিল যে কবে উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। কবে যান চলাচল শুরু হবে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে। কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন। তো যখন পদ্মা সেতু উদ্বোধন হলো তখন আমরা সিলেট ছিলাম। সেখান থেকে গতকালই ফিরেছি আমরা।

এছাড়া তিনি এ সময় পদ্মা সেতু দিয়ে পারাপারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here