Home আলোচিত এবার বানভাসি মানুষের কাছে ছুটে গেলেন ইলিয়াস কাঞ্চন

এবার বানভাসি মানুষের কাছে ছুটে গেলেন ইলিয়াস কাঞ্চন

0
142

সিলেটের বানভাসি মানুষের কাছে গেলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রোববার (২৬ জুন) বিকালে তিনি সিলেটের কয়েকটি এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ সোমবারও ত্রাণ বিতরণ চলবে।

ইলিয়াস কাঞ্চন সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি আমি এক ভিডিও বার্তায় সবার প্রতি আহবান জানিয়েছিলাম, যার যার অবস্থান থেকে নিসচার তহবিলে বানভাসি মানুষের জন্য অর্থ সহযোগিতা করতে। তাদের পাশে দাঁড়াতে। আমার এই ডাকে সাড়া দিয়ে অনেকে দেশ-বিদেশ থেকে অর্থ পাঠিয়েছেন।’

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেটে আমরা নিজ নিজ খরচে এসেছি। ফান্ডের টাকা খরচ করিনি।’

এর আগে, সম্প্রতি সিলেটসহ বানভাসি এলাকার মানুষের জন্য ত্রাণ বিতরণ করে বাংলাদেশ শিল্পী সমিতি। ২ হাজার ৫০০ পরিবারের হাতে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা তুলে দেন শিল্পী সমিতির সদস্য রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here